দলীয় সমর্থকদের তুমুল উদ্দীপনায় মনোনয়ন দাখিল গৌতম দেবের
দি নিউজ লায়নঃ দলীয় সমর্থকদের তুমুল উদ্দীপনায় মনোনয়ন দাখিল গৌতম দেবের। বাড়তি অক্সিজেন যোগালো শিলিগুড়ি নেতৃত্বদের হাজিরা। বুধবার জলাপাইগুড়িতে ডাবগ্রাম ফুলবাড়ির তৃনমূল প্রার্থী তথা সদ্য প্রাক্তন মন্ত্রী গৌতম দেব মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন জমার আগে জলপাইগুড়িতে পান্ডাপাড়া কালীবাড়ি ভদ্রকালী মন্দিরে পুজো দিতে যান তিনি। সেখানে পুজো দিয়ে দলীয় সমর্থকদের নিয়ে মনোনয়ন দাখিল করেন তৃনমূল প্রার্থী গৌতম দেব।
এদিন তার বিধানসভা ডাবগ্রাম ফুলবাড়ির যুব নেতৃত্ব গৌতম গোস্বামী, তৃনমূল নেতা দেবাশীষ প্রামানিক, দার্জিলিং ও জলপাইগুড়ি তৃনমূল হিন্দি প্রকষ্টের নেতৃত্ব সঞ্জয় শর্মা ও মুন্না প্রসাদ তাঁর সঙ্গে ছিলেন। শিলিগুড়ি থেকে জেলা ছাত্র পরিষদের সভাপতি নির্নয় রায়,দার্জিলিং জেলা তৃনমূল কমিটির সদস্য সৌমিত্র কুন্ডু, বাপি চৌধুরী সহ বহু সমর্থকেরা গৌতম দেবের মনোনয়নে সামিল হতে জলপাইগুড়ি ছুটে যান।
তাদের উপস্থিতি বাড়তি উদ্যম বলেই মনে করছেন গৌতম দেব।শিলিগুড়ি শহরের দলের অভিভাবকের বিশেষ দিনে তার সমর্থন করে সাক্ষি হতেই জলপাইগুড়ি এসেছি বলেই জানায় তৃণমূল নেতারা। তারা জানায় ডাবগ্রাম ফুলবাড়িতে গৌতম দেব ফের বিপুল ভোটে জয়ী হবেন।অন্যদিকে এদিন মনোনয়ন দাখিল করেন শিলিগুড়ি মহকুমা পরিষদে শিলিগুড়ি বিধানসভার নির্দল প্রার্থী নান্টু পাল।

Post a Comment